১২ মার্চ ২০২৬ আসন্ন চলচ্চিত্র প্রিন্সের টিজার মুক্তি পেয়েছে। Creative Land Films এর ফেজবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে টিজারটি প্রকাশ করা হয়। এরপর দ্রুত তা বিভিন্ন টিভি চ্যানেল এবং ফ্যান ফলোয়ারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইতেমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে এই প্রিন্স সিনেমার টিজারটি। তাই আর দেরি না করে চলুন চলুন আরো একবার দেখে নিই টিজারটি।
Prince Teaser (2026) | Pre-Blast
প্রিন্স টিজারে কী দেখা গেল?
- সাকিব খানকে দেখা গেছে একদম ভিন্ন, শক্তিশালী ও স্টাইলাইজড লুকে।
- ভিডিওতে অ্যাকশন, আধিপত্য, উত্তেজনা ও রহস্যময় আবহের ইঙ্গিত মিলেছে।
- সিনেমাটির ভিজ্যুয়াল টোন থেকে বোঝা যাচ্ছে এটি বড় ক্যানভাসের একটি বাণিজ্যিক আয়োজন।
- টিজারটি দর্শকদের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেইলার ও সিনেমার গল্প নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
Prince বা প্রিন্স সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যে অবশেষে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার, যেটিকে নির্মাতারা Pre-Blast হিসেবেও উল্লেখ করেছেন। সাকিব খান অভিনীত এই আসন্ন বাংলা সিনেমার ভিডিও ঝলকে দেখা গেছে একটি ডার্ক, স্টাইলিশ ও অ্যাকশনঘন আবহ। ফলে ঈদ ২০২৬–এর আলোচিত ছবিগুলোর তালিকায় প্রিন্স আরও জোরালোভাবে জায়গা করে নিয়েছে।
প্রিন্স (২০২৬) টিজার কেন আলোচনায়?
বাংলাদেশি সিনেমাপ্রেমীদের বেশিরভাগই শাকিব খানের নতুন সিনেমার অপেক্ষায় থাকেন। ফলে শাকিব খান অভীনিত নতুন সিমেনার টিজার আসলে তা এমনিতেই আলোচনার কেন্দবিন্দুতে চলে আসে। তাছাড়া বাংলা সিনেমার দর্শকদের কাছে সাকিব খানের নতুন কোনো চলচ্চিত্র মানেই বাড়তি আগ্রহ। প্রিন্স–এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। টিজার প্রকাশের পর দর্শকরা বিশেষভাবে আলোচনা করছেন সাকিব খানের স্ক্রিন প্রেজেন্স, লুক, উপস্থাপনা এবং সিনেমাটির সম্ভাব্য অ্যাকশনধর্মী আবহ নিয়ে। যারা ঈদ ২০২৬–এর বড় বাংলা সিনেমাগুলোর আপডেট অনুসরণ করছেন, তাদের জন্য এই টিজারটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রিন্স সিনেমা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
| সিনেমার নাম | প্রিন্স (Prince) |
|---|---|
| ধরন | অ্যাকশনধর্মী বাণিজ্যিক বাংলা চলচ্চিত্র |
| প্রধান তারকা | সাকিব খান |
| ভিডিও আপডেট | টিজার / Pre-Blast প্রকাশিত |
| মুক্তির সময় | ঈদুল ফিতর ২০২৬ (ঘোষিত) |
আরও আপডেট দেখুন
নোট: প্রিন্স মুভির পূর্ণাঙ্গ ট্রেইলার প্রকাশ পেলেই আমরা এই সাইটে নতুন আপডেট যুক্ত করবো। তাই নিয়মিত ভিজিট করুন প্রিন্স.com।






Leave a Reply